শিরোনাম :
মায়া ১১দলীয় ঐক্য ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে পটুয়াখালী জেলা ১১ দলীয় নেতাদের বৈঠক অনুষ্ঠিত খুলনার রূপসায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যা সাভারে জালিয়াতির মাধ্যমে সরকারি জমি দখলের অপচেষ্টা নস্যাৎ, উদ্ধার কোটি টাকার সম্পত্তি শাল্লায় প্রকাশ্য হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর শিক্ষক সমিতির সম্মানিত মহাসচিব জাকির হোসেন এক সাক্ষাতে এমপিওভূক্তিতে জোরালো ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন বগুড়া-৬ বিজয়ী বাদশা আট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, ২-৩ ডিগ্রি সে. বাড়তে পারে রাতের তাপমাত্রা চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ১
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

খুলনার রূপসায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যা

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মোঃ মাসুম সরদার, খুলনা জেলা প্রতিনিধি : খুলনার রূপসায় নেশার টাকা না পেয়ে মা নিম্মিকে(৫২) হত্যা করে ছেলে নাদিম। আজ ১০ এপ্রিল শুক্রবার সকাল ৯ টায় উপজেলার আইচগাতি গ্রামে আব্দুস সালামের ভাড়াবাড়িতে এই ঘটনা ঘটে। এলাকাবাসী ঘাতক মৃত হামিদুল ইসলামের ছেলে নাদিম (২৬)কে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানাযায়, মৃত হামিদুল ইসলামের ছেলে নাদিম নেশাগ্রস্ত ছিল। আজ সকালে তার মায়ের কাছে নেশার জন্য ৫০০ টাকা চায়, মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে নোড়া এবং লাঠি দিয়ে উপর্যপুরি আঘাত করলে সে (মা) ঘটনাস্থলেই নিহত হয়। এলাকাবাসী খবর পেয়ে ঘরের টিনের চালা কেটে ঘাতক বেধে রাখে এবং পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতককে আটক করে তাদের হেফাজতে নেয় এবং নিহতের লাশ সুরতহাল প্রতিবেদনের জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হঢয়।

বাড়ীর কেয়ার টেকার আলমগীর হোসেন বলেন, নাদিম দীর্ঘদিন ধরে নেশা করে আসছে নাদিম। গতকাল ওর মা ওকে বাড়িতে এনে চুল কাটায়, আইসক্রিম কিনে খাওয়ায়। রাত্রে গরুর গোস্ত রান্না করে খাওয়ায়। সকালে ছেলে টাকার জন্য চিল্লা চিল্লি করে। পরে দেখি ওর মাকে মেরে ফেলেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর আব্দুর রাজ্জাক বলেন, আইচগাতি ফাঁড়ির মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে জানতে পারি নেশার কার জন্য মাকে হত্যা করেছে ছেলে নাদিম।

এলাকাবাস ঘাতককে আটক করে রাখে, পরে পুলিশ হেফাজতে নেয়ার হয়েছে। বিস্তারিত তদন্তের মাধ্যমে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক