শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

ইউটিউব দেখে তেঁতুলিয়ায় পরীক্ষামূলক ভিয়েতনামি ব্ল্যাক রাইস ধান চাষ করেন কৃষক মোঃ মিস্টার হক

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের বাবুয়ানি জোত গ্রামের বাসিন্দা ও মোবাইল মেকানিকস মোঃ মিস্টার হক নামে এই কৃষক অনলাইনের মাধ্যমে এক কেজি ভিয়েতনামি ব্ল্যাক রাইস ধানের বীজ সংগ্রহ করে পরীক্ষামূলক ভাবে বোরা মৌসুমে আবাদ শুরু করেন।

সাধারণ বোরো ধানের মতোই খরচে ৫ শতাংশ জমিতে চাষ করেন তিনি। এতে তার মোট খরচ হয়েছে প্রায় ২ থেকে ৩ হাজার টাকা।

তেঁতুলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবরিনা আফরিন জানান, ব্ল্যাক রাইস ক্ষেতে ৫ শতাংশ জমিতে প্রায় ৩ থেকে ৪ মণ ধান উৎপাদন হতে পারে।

বাজারে প্রতি মণ ব্ল্যাক রাইস ধানের দাম সাড়ে ৪ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকা, যা সাধারণ ধানের তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি। এতে করে অল্প জমিতেই উল্লেখযোগ্য লাভের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কৃষক এই সফলতার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে কৃষকরা তার জমি দেখতে ভীড় করছেন। অনেকেই নতুন এই ধান চাষে আগ্রহ প্রকাশ করছেন।

উপজেলা কৃষি বিভাগ জানায়, মিস্টার হক উৎপাদিত ধান থেকে বীজ সংগ্রহ করে এলাকায় ব্ল্যাক রাইস চাষ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

কৃষক মিস্টার হক বলেন, পরীক্ষামূলকভাবে এই ধানের চাষ করেছি। ফলন ও বাজার মূল্য ভালো হলে আগামীতেও আরো বেশি করে উৎপাদন করবো বলে আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক