শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল হাওর অঞ্চলে বজ্রপাত থেকে কৃষকদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি হাওরের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং বজ্রনিরোধক ব্যবস্থা জোরদারে সরকারের সহযোগিতা কামনা করেন।

সংসদে উত্থাপিত এক জরুরি নোটিসে তিনি বলেন, তার নির্বাচনী এলাকার অধিকাংশ অঞ্চলই হাওরবেষ্টিত। এসব এলাকায় কৃষক ও মৎস্যজীবীরা খোলা আকাশের নিচে কাজ করতে গিয়ে প্রায়ই বজ্রপাতের ঝুঁকিতে থাকেন। সাম্প্রতিক সময়েও এলাকায় একাধিক বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক বিভিন্ন তথ্য অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জের হাওর এলাকায় বজ্রপাতের প্রবণতা তুলনামূলক বেশি। কিন্তু এই ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্র, বজ্রনিরোধক দণ্ড কিংবা সমন্বিত কার্যকর উদ্যোগ এখনো পর্যাপ্ত নয়।

এ পরিস্থিতিতে এমপি কামরুল হাওরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণ, বজ্রনিরোধক দণ্ড স্থাপন এবং বিজ্ঞানভিত্তিক দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এদিকে স্থানীয় বাসিন্দারা এমপির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। মধ্যনগরের কৃষক লাল মিয়া বলেন, “আমরা মাঠে কাজ করতে গিয়ে সব সময় আতঙ্কে থাকি। নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা থাকলে অনেক প্রাণ রক্ষা পাবে।” তিনি দ্রুত আশ্রয়কেন্দ্র নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংশ্লিষ্টরা মনে করছেন, হাওর অঞ্চলে পরিকল্পিতভাবে আশ্রয়কেন্দ্র নির্মাণ ও বজ্রনিরোধক ব্যবস্থা জোরদার করা হলে কৃষকদের জীবন সুরক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক