শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : দৈনিক আমার দেশ পত্রিকার বুড়িচং উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর সন্ত্রাসী হামলা ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৮ এপ্রিল সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সভায় বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও ৭১ টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক, এখন টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ এবং দৈনিক আমার দেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এম. হাসান।

হামলার শিকার সাংবাদিক সাখাওয়াত হাফিজ ঘটনাটির বর্ণনা দিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে তার ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং তার ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করা হয়।

সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত সালাউদ্দিনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর ষদাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক