শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

জার্মানিতে স্কলারশিপ পেলেন বাংলাদেশি ১১ কৃতী শিক্ষার্থী

Reporter Name / ১৪৪৩ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

ইনসাফ ডেস্ক : জার্মানিতে অধ্যয়নরত বাংলাদেশি ১১ কৃতী শিক্ষার্থীকে এককালীন স্কলারশিপ দিয়েছে ট্যাপট্যাপ সেন্ড এবং ডিগ্রিওলা ডটকম। জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাহসিগ-এর উদ্যোগে এই স্কলারশিপ প্রদান অনুষ্ঠানটির আয়োজন করা হয়। জার্মানির রাজধানী বার্লিনে ৭ ডিসেম্বর শনিবার আয়োজিত স্কলারশিপ প্রদান ও গেট-টুগেদার অনুষ্ঠানে প্রায় ১৫০ জন বাংলাদেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বার্লিনের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (পলিটিক্যাল) কাজী মুহম্মদ জাবেদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানির রাষ্ট্রায়ত্ত রেলসংস্থা ডয়চেবানের ডিজিটালাইজেশন এবং অটোমেশন বিভাগের চিফ ইঞ্জিনিয়ার ড. মাসুদ কবীর, কেমনিট্জ টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষক জুলকার নাইন এবং একই বিভাগের গবেষক উম্মে উবায়দা শেগুপ্তা।

জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ১১ জন মেধাবী শিক্ষার্থীকে এককালীন ৩০০ ইউরো বা প্রায় ৪০,০০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হয়। ভালো ফলাফলের পাশাপাশি যাঁদের মধ্যে লিডারশিপ দক্ষতা এবং বাংলাদেশের উন্নয়নে ভবিষ্যতে কাজ করার আগ্রহ রয়েছে তেমন শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হয়। এই আয়োজনের মূল স্পন্সর ছিলো বিদেশ থেকে টাকা পাঠানোর জনপ্রিয় অ্যাপ ট্যাপট্যাপ সেন্ড (Taptap Send) এবং বিদেশে উচ্চশিক্ষা ও অভিবাসন বিষয়ক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান Degreeola.com।

অনুষ্ঠানে প্রধান অতিথি জাবেদ ইকবাল বলেন, জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থীদের অপার সুযোগ রয়েছে। বাংলাদেশ সরকারও এ বিষয়টি নিয়ে কাজ করছে। তবে দুঃখজনক হলেও সত্য যে ভিসার জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে। আমরা এ বিষয়টি নিয়েও ওয়াকিবহাল। জার্মান সরকারের সঙ্গে এ বিষয়ে আমাদের আলোচনা অব্যাহত রয়েছে। আশা করি শিগগিরই এ সমস্যার সমাধান হয়ে যাবে।

বিশেষ অতিথি ড. মাসুদ কবীর বলেন, স্কলারশিপের টাকার পরিমাণের চেয়েও সম্মানটা হচ্ছে আসল। যাঁরা আজ স্কলারশিপ পেলেন তাঁদের জন্য এ অর্জনটি ভবিষ্যতে আরও ভালো ফলাফলসহ দেশের উন্নয়নে কাজ করার উৎসাহ যোগাবে।

শিক্ষক জুলকার নাইন বলেন, শিক্ষার্থী হিসেবে জার্মানি এসে অনেকেই পড়াশোনা ভালোভাবে শেষ করেন না। এতে করে তাঁদের ক্যারিয়ার চ্যালেঞ্জের মুখে পড়ছে। তিনি বলেন, পড়াশোনার দিকে নজর দিলে জার্মানিতে সুন্দর একটি ক্যারিয়ার হতে পারে।

গবেষক উম্মে উবায়দা শেগুপ্তা বলেন, অধ্যবসায়ী হলে, সত্যিকারের মোটিভেটেড হলে, পরিশ্রম করলে জার্মানিতে সুযোগসুবিধার কোনো শেষ নেই। দরকার দক্ষতার সঙ্গে পরিশ্রম। তাহলে জার্মানিতে ভালো ক্যারিয়ার গঠন করা সম্ভব।

এ বছর স্কলারশিপপ্রাপ্তরা হলেন, রাইনভাল অ্যাপ্লাইড সায়েন্সেস ইউনিভার্সিটির বায়োইঞ্জিনিয়ারিং বিভাগের সাজিদুল ইসলাম, বার্লিনের ফ্রি ইউনিভার্সিটির রসায়ন বিভাগের মো. লুৎফুল বারী, প্যাডারবর্ন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল সিস্টেমস ইন্জিনিয়ারিং বিভাগের রাকিবুল ইসলাম, ডুইসবুর্গ-এসেন বিশ্ববিদ্যালয়ের লজিস্টিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সানজিদা আক্তার মৌলি, বার্লিন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের খান মোহাম্মদ শৈশব আজাদ, টেকনিক্যাল ইউনিভার্সিটি ডর্টমুন্ডের ড্যাটা সায়েন্স বিভাগের নন্দিতা চক্রবর্ত্তী, নিদাররাইন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের ম্যানেজমেন্ট অব টেক্সটাইল ট্রেড অ্যান্ড টেকনোলজি বিভাগের মো. জোবায়ের হোসেন, টেকনিক্যাল ইউনিভার্সিটি ডার্মস্টাডের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোল্লা মো. তমাল হোসেন, ইউনিভার্সিটি অব পটসডামের কগনিটিভ সিস্টেম বিভাগের মো. দেলোয়ার হোসেন, ইউনিভার্সিটি অব ব্রেমেনের অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড স্পেস সায়েন্স বিভাগের জুবাইদা করিম যুঁথি এবং ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস ফর ইন্জিনিয়ারিং অ্যান্ড ইকোনোমিক্সের আন্তর্জাতিক ও উন্নয়ন অর্থনীতি বিভাগের খাদিজা আক্তার।

অন্যদিকে ট্যাপট্যাপ সেন্ডের পক্ষ থেকে জানানো হয়, ৩১ ডিসেম্বর পর্যন্ত EGALTUBE প্রোমোকোডটি ব্যবহার করে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রথমবার ২০€ বা সমপরিমাণ বোনাস পাওয়া যাবে।

৭ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর ৩টা পর্যন্ত চলে ওই অনুষ্ঠান। দুপুরে ছিলো বাংলাদেশি ব্যুফে খাবারের আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক