শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

ব্যস্ত সময় পার করছে ফুল বিক্রেতারা

Reporter Name / ২২৬ Time View
Update : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে মহান বিজয় দিবসকে ঘিরে ফুলের দোকানগুলোতে ফুল বিক্রি ও পুষ্পার্ঘ্য তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ফুল বিক্রেতারা।

প্রতিটি দিবসকে ঘিরে রমরমা হয় ফুলের ব্যবসা। এরমধ্যে মহান বিজয় দিবস অন্যতম। বিজয় দিবসকে কেন্দ্র করে আগে থেকেই ফুল ব্যবসায়ীরা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। তবে এবছর তেমন বিক্রি নেই বলে জানান ব্যবসায়ীরা।

আজ রবিবার (১৫ ডিসেম্বর) রাতে জামালপুর শহরের দয়াময়ী মোড় এলাকায় ফুলের দোকান গুলোতে দেখা যায় বিক্রেতা আগে থেকে তৈরি করা ফ্রেমে ফুল সাজানোর কাজে ব্যস্ত রয়েছেন। বাহারি ফুলে সেজেছে পুষ্পার্ঘ্যগুলো।

ফুল বিক্রেতা করুন মিয়া বলেন, কাল থেকে একটু বেশি তৈরি করতেছি। আগে থেকেই অর্ডার করা অনেক গুলো পুষ্পার্ঘ্য তৈরি করছি।আরো নতুন করে আজ অর্ডার আসতাছে সেগুলো তৈরি করতে হবে। ছোট সাইজের পুষ্পার্ঘ্য ৭শ থেকে ৮শ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি ১ হাজার থেকে ১২শত টাকায় আর বড় সাইজ ১৮শত থেকে ২ হাজার টাকায় অর্ডার নিয়েছেন বলে জানান তিনি।

পুষ্পার্ঘ্য তৈরির কারিগর মো. রুমি মিয়া বলেন, গত বছর যে হারে বানাইছি এই বছর তার অর্ধেকও না। এ বছর তেমন লাভ হবে বলে মনে হয় না।

পুষ্পার্ঘ্য কিনতে আসা ইমরান মাহমুদ বলেন, গত বছর দু’দিন আগেই অর্ডার দিতে হয়েছিল। তবে এবছর তেমন ভিড় নেই। আজকেও অর্ডার দিয়ে পুষ্পার্ঘ্য তৈরি করতে পারছি। তবে এবছর দাম একটু বেশি মনে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক