শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

জীবন্ত গাছ নিধন করে সরকারি জমি বেদখলের অভিযোগ

Reporter Name / ১৮২ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

রাজিবপুর, (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুরে সরকারি জমি বেদখল ও গাছ মেরে ফেলার অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা মোঃ আবুল কাশেম।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ২৭ থেকে ২৮ বছর পূর্বে তার বসত বাড়ির সামনে অর্থাৎ রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নামীয় ও ভোগ দখলীয় পুকুরের দক্ষিণ পাড়ে কিছু সংখ্যক মেহগুনি গাছ রোপন করে।

বর্তমানে গাছগুলো বিশালাকার এবং অধিক মূল্যের হয়েছে। প্রায় দেড় বছর পূর্বে বিবাদী গোলাম মোস্তফা পিতা মোঃ আশরত আলী গ্রাম সবুজবাগ। রাজিবপুর সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ক্ষমতায় অবৈধভাবে দুটি কক্ষ বরাদ্দ নিয়ে অবকাঠামো নির্মাণ করে।

অভিযোগ কারী জানান, প্রায় দেড় বছর যাবত বিবাদী নয়ন মিয়া পিতা মৃত দুলা খার কু পরামর্শে ও সহযোগিতায় বিবাদী গোলাম মোস্তফা নির্মাণকৃত অবকাঠামের দক্ষিণ পাশের পুকুরপাড়ের চারটি মেয়েগুনি গাছ সহ আনুমানিক দৈর্ঘ্য ১৫ ফুট ও ১৫ ফুট প্রস্থের জমি বেদখলর চেষ্টায় কৌশলে একটি মেহগুনি গাছ শিকড় কাটিয়া দিয়া মারিয়া ফেলে এবং অপর তিনটি গাছ মারিয়া ফেলার চেষ্টা লিপ্ত রয়েছে।

এ ব্যাপারে স্থানীয় রঞ্জু মিয়া জানান গোলাম মোস্তফা যেকোনো সময় মেহগুনি গাছগুলো কাটিয়া বা মেরে ফেলে আত্মসাত করতে পারে। ওই জায়গায় অবকাঠামো নির্মাণের মাধ্যমে সরকারি জমি দখল করতে পারে এহেন অপকর্মে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে।

এমতাবস্থায় সরকারি সম্পদ উদ্ধার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ ব্যাপারে চর রাজিবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক