শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন

ভজনপুর নগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name / ১৯০ Time View
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে ভজনপুর নগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান কতৃক অবৈধ নিয়োগ বানিজ্য বাতিল ও তার অপসারণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।

সোমবার (৫ মে)দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর নগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজে মাঠে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা।

এ সময় উক্ত মানববন্ধন ও সমাবেশের বক্তারা বলেন, অত্র কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান দীর্ঘ দিন ধরে অনিয়ম ও দুর্নীতি করে আসছেন৷ তিনি নিয়মিত কলেজে উপস্থিত না হয়েও নিয়মিত বেতনভাতা উত্তোলনও করছেন৷ এছাড়া মোটা অংকের টাকার বিনিময়ে নিয়মনীতি তোয়াক্কা না করে জালিয়াতি করে কলেজে তার স্ত্রীসহ ৫ শিক্ষককে নিয়োগ প্রদান করেন। অথচ সেই ৫ শিক্ষকের নিয়োগ অবৈধ এবং তারা কোন দিন কলেজে আসেননি বলে অভিযোগ তাদের।

এছাড়া জমির মালিকরা কলেজ নির্মাণের জন্য জমি প্রদান করলে দীর্ঘ ২১ বছর অতিবাহিত হলেও কোন ক্ষতিপূরণ বা জমির মূল্য না পাওয়ায় প্রতিবাদ জানান। পাশাপাশি কলেজের অধ্যক্ষের অপসারণ ও তার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে তার বিচার দাবী জানান।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হামিদুল হাসান লাবু,স্কুল শিক্ষক আব্দুর রশিদ, তাসকিন পিন্টুসহ স্থানীয় গণ্যমান্যসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক