শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০, কমেছে পাশের হার ও জিপিএ ৫

Reporter Name / ৩৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : ২০২৫ সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হয়েছে।

দুপুর ২ টায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ফল প্রকাশ করা হয়। পরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান শামছুল ইসলাম। এর আগে শিক্ষাবোর্ডের কনফারেন্স হলে শিক্ষাবোর্ড চেয়ারম্যানের হাতে ফলাফলের বিবরণী শিট তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন।

প্রাপ্ত ফলাফলে কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী।

ফলাফল বিবরণীতে দেখা যায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে সর্বমোট এক লাখ ৬৭ হাজার ৫৭২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করে এক লাখ ৬ হাজার ৫৮১ জন। ২০২৪ সালে এ বোর্ডে পাসের হার ছিলো ৭৯ দশমিক ২৩ শতাংশ। ২০২৩ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪২ শতাংশ।

এ বছর মেয়ে পরীক্ষার্থী ছিল ৯৯ হাজার ৬২০ জন। পাশ করেছে ৬২ হাজার ৮০১ জন। পাসের হার ৬৪ দশমিক ২৬শতাংশ। ছেলে শিক্ষার্থী ছিল ৭০ হাজার ২০৩ জন। পাশ করেছে ৪৩ হাজার ৭৮০ শিক্ষার্থী। পাসের হার ৬৪ দশমিক ২৬ শতাংশ।

কুমিল্লা বোর্ডে চলতি বছর জিপিএ-৫ কমেছে। ২০২৪ সালে এ বোর্ডে জিপিএ-৫ পান ১২ হাজার ১০০ জন। এবার জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯০২ জন। তবে বিজ্ঞানে জিপিএ-৫ প্রাপ্তির হার অনেক বেশি। এ বিভাগে ৯ হাজার ৪৬৩ জন জিপিএ-৫ পেয়েছেন। মানবিকে জিপিএ-৫ পেয়েছেন ১৪৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পান ২৯৬ জন।

এ দিকে, এবার কুমিল্লা বোর্ডে শতভাগ পাস করেছে ৩৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠান৷ একেবারে কেউই পাশ করে নি এমন প্রতিষ্ঠান একটি৷ এবছর গণিত বিষয়ে পাশের হার সবচেয়ে কম। এ বিষয়ে অংশগ্রহণ করেছে ১ লক্ষ ৬৭ হাজার ৫২৪ জন শিক্ষার্থী। পাশ করেছে ১ লক্ষ ২০ হাজার ৬৩১ জন শিক্ষার্থী। পাশের হার ৭২ দশমিক ০১ শতাংশ।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান শামছুল ইসলাম জানান, এ বার গণিত বিষয়ে ফলাফল খারাপ করার কারণে এর চাপ সমগ্র ফলাফলের উপর গিয়ে পড়েছে। আমরা স্কুল প্রধানদের সাথে বসে ফলাফল খারাপের কারণগুলো খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফে. মো. সাদেকুর রহমান, উপ সচিব (প্রশাসক) মাসুম মিল্লাত মজুমদার,

মাধ্যমিকের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমেদ, উপ-পরিচালক (হিসাব) মো. শাহজাহান। উপ পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) কাজী আপন তীবরানী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক