শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

রাজিবপুরে আওয়ামী নেতা গ্রেপ্তার 

Reporter Name / ২৮৮ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মুকুলকে গ্রেপ্তার করেছে রাজিবপুর থানা পুলিশ।

রাজিবপুর উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে হামলা ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। রফিকুল ইসলাম মুকুলকে সেই ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

শনিবার দুপুরে উপজেলা চর রাজিবপুর বটতলা নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

রাজিবপুর থানা ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী স্থানীয় আ’লীগ নেতা কর্মীরা উপজেলা শহরে অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ওই ঘটনার স্থানীয় এক জামায়াত কর্মী একটি মামলা দায়ের করে।

আটকের সত্যতা নিশ্চিত করে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, আটককৃত আসামীকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক