শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

কুমিল্লা বোর্ডে ১২৬৪ পেয়ে প্রথম অনামিকা দেবনাথ

Reporter Name / ৫৪৬ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : চলতি বছরের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন কুমিল্লার মেয়ে অনামিকা দেবনাথ। সে ফেনী গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী। মোট ১৩০০ নম্বরের মধ্যে অনামিকার প্রাপ্ত নম্বর ১২৬৪।

অনামিকার বাড়ি কুমিল্লা নগরীর দিগম্বরীতলা এলাকায়। পড়ালেখার সূত্রে ফেনী গার্লস ক্যাডেট কলেজেই থাকতো অনামিকা।

অনামিকার বাবা দিলীপ কুমার দেবনাথ ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এবং মা বীণা দেবনাথ কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঝাকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।

সোমবার (১৪ জুলাই) দুপুরে অনামিকা দেবনাথের সফলতার কথা শুনেন এই প্রতিবেদক। এ সময় অনামিকা দেবনাথ বলেন, সপ্তম শ্রেণী থেকে আমি ফেনী গার্লস ক্যাডেট কলেজে অধ্যয়নরত। আমি এবার এসএসসি পরীক্ষায় মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৬৪ নাম্বার পেয়েছি । আমার এই ফলাফল এর পেছনে আমি সবচেয়ে বেশি অবদান বলবো আমার শিক্ষকদের। তারা আমাকে গাইডলাইন না দিলে আমি এতদূর আসতে পারতাম না।

ভবিষ্যতে কি করবেন এমন কথা জানতে চাইলে অনামিকা বলেন, আমি বড় হয়ে নিজে কিছু করতে চাই। রিসার্চ ভিত্তিক কাজ করতে আমি পছন্দ করি। তাই নিজে উদ্যোক্তা হবো।

নিজের এই সফলতার চাবিকাঠি হিসেবে অনামিকা উল্লেখ করে বলেন, আমার এই সফলতার মূল চাবিকাঠি হল নিজের প্রতি আত্মবিশ্বাস। নিয়মিত পড়ালেখা করতাম রুটিন করে। যেহেতু ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলাম তাই সব কিছু নিয়ম অনুযায়ী চলতে হতো। সকালে পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান পড়তাম। বিকালে স্কুলের কাজগুলো শেষ করতাম। আর রাতে যে যে বিষয়গুলো সমস্যা রয়েছে সেগুলো নিয়ে পড়াশোনা করতাম।

পড়াশুনার পাশাপাশি অনামিকার কবিতা আবৃতি করার শখ। এটা নিয়েও কাজ করার ইচ্ছা রয়েছে তার।

এদিকে, নিজের মেয়ের সফলতায় খুশি অনামিকার মা বীণা দেবনাথ। এই প্রতিবেদককে বীণা দেবনাথ বলেন, আমার মেয়ের এই সফলতায় আমার চেয়ে তার প্রতিষ্ঠানের শিক্ষকদের অবদান অনেক বেশি। কারণ ভর্তি হওয়ার পর থেকে সে ক্যাডেট কলেজেই থাকতো। আমি আমার মেয়ের এই ফলাফলে অনেক খুশি। আমি চাই আমার মেয়ে বড় হয়ে দেশ ও দশের সেবা করুক। মানুষের কল্যাণে সে কাজ করুক।

প্রসঙ্গত, এবছর কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক