শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের তৈরীকৃত পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন

Reporter Name / ২৮৬ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

গাজীপুর প্রতিনিধি : তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় গাজীপুরের কালীগঞ্জ কেন্দ্রের প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত ও তৈরীকৃত পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে নারী উদ্যোক্তাদের তৈরীকৃত পণ্য সামগ্রী বাজারজাত করার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কালীগঞ্জ বাজারের খোদেজা শপিং কমপ্লেক্রোর দ্বিতীয় তলায় বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের শুভ উদ্বোধনী ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।

এ সময় অন্যান্যের মাঝে জাতীয় মহিলা সংস্থা উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা কৃষি উন্নয়ন করপোরেশন কর্মকর্তা বহিৃ শিখা রায়, জাতীয় মহিলা সংস্থার উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. রাকিব ভূইয়া উপস্থিত ছিলেন।

জাতীয় মহিলা সংস্থা উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম জানান, প্রশিক্ষিত বেকার ও উদ্যোগী নারীদের জীবন ও জীবিকার অবস্থান পরিবর্তনের জন্য হাতে কলমে শিক্ষাকে কাজে লাগিয়ে আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে নারী উদ্যোক্তাদের তৈরিকৃত পণ্য বিক্রয়ের জন্য দোকান করে দিয়েছে সরকার। নারী উদ্যোক্তারা তাদের তৈরিকৃত কাপড়, নকশীকাথা, সুতা ও পাটজাতের তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী এবং খাবার বিক্রয় করবেন এই বিক্রয় কেন্দ্রে। এছাড়া উদ্যোক্তাদের তৈরিকৃত পণ্যসামগ্রী এখানে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক