শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

বিশম্ভরপুরে মসজিদে নামাজরত অবস্থায় বড় ভাইয়ের  হাতে ছোটভাই খুন

Reporter Name / ১৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জায়গাসংক্রান্ত জেরধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই মজিবুর রহমান (৬০) খুন হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার চরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।

জানা যায়, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঘাতক বড় ভাই লুৎফুর রহমানকে গ্রেপ্তার করেছে। নিহত ও ঘাতক দুজনই চরগাঁও গ্রামের কামরু মুন্সির ছেলে।

পুলিশ জানায়, বিশ্বম্ভরপুর উপজেলার চরগাঁও গ্রামের বাসিন্দা লুৎফুর রহমান ও মজিবুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গাসংক্রান্ত বিরোধ চলছিল।এর জের ধরে বুধবার ঈশার নামাজের সময় মসজিদে নামাজরত অবস্থায় ছোট ভাই মজিবুর রহমানকে বাঁশের শক্ত গোড়া দিয়ে আঘাত করেন বড় ভাই লুৎফুর রহমান। স্থানীয়রা আহত মজিবুর রহমানকে উদ্ধার করে প্রথমে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে সিলেটের এমজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, জমি বিরোধের জের ধরে বড় ভাইয়ের বাঁশের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। ঈশার নামাজের সময় মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘাতক বড় ভাইকে গ্রেপ্তার করা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক