শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

সেলবরষ ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠনের প্রক্রিয়া শুরু, বিতর্কিত নেতৃত্ব চান না তৃণমূলের নেতাকর্মীরা

Reporter Name / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য। কারা হচ্ছেন উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির কান্ডারি? এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। আহবায়ক কমিটিতে থাকতে আগ্রহীরা উপজেলা নেতৃবৃন্দের আনুকূল্য পেতে চালিয়ে যাচ্ছেন নানা তদবির। পাশাপাশি আগ্রহী নেতৃবৃন্দের মধ্যেও চলছে নানামুখী তৎপরতা। তবে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে বিতর্কিতদের নেতৃত্ব দেখতে চান না তৃণমূল নেতা-কর্মী থেকে শুরু করে দলের জেলা ও উপজেলার নীতিনির্ধারণী মহল।

উপজেলার সেলবরষসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অংঙ্গসংগঠনের সাধারণ কর্মী—সমর্থকদের সাথে কথা বলে জানাযায়, তারা তৃণমূল কর্মীবান্ধব ও ক্লিন ইমেজের নেতৃত্ব চান দলের প্রতিটি ইউনিটে।

জানা গেছে, ইতোমধ্যেই উপজেলায় সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের জন্য গেল ২০জুন থেকে ২৪ শুরু হয় ফরম বিতরণ ও জমা দেওয়ার কাজ। উপজেলা বিএনপি’র উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ধর্মপাশা উপজেলার দলীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেছেন সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক ও যুগ্ম আহবায়ক পদ প্রত্যাশী নেতৃবৃন্দ।

দলটির সেলবরষ ইউনিয়ন বিএনপিরসহ পর্যায়ের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে আহ্বায়ক পদে মনোনয়ন ফরম সংগ্রহকারী ৫ জনের নাম পাওয়া গেছে। এছাড়া যুগ্ম আহবায়ক পদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২৯ জন।

সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক ও যুগ্ম আহবায়ক পদপ্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে উপজেলা আহবায়ক কমিটি যাচাই বাছাই করে ঘোষণা করা হবে ।এরপর ইউনিয়নের ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। এরপর ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের ভোটে ইউনিয়ন পূর্ণাঙ্গ কমিটি, ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের ভোটে উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।

সূত্র আরও জানিয়েছে, কমিটিতে আহ্বায়ক যিনি হবেন, তিনি ওই ইউনিটের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি বা সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে পারবেন না। তবে তাকে সম্মানিত সদস্য পদে রাখা হবে।

সেলবরষ ইউনিয়ন আহ্বায়ক পদে মনোনয়ন সংগ্রহকারী বিএনপির বিএনপি নেতা মোহাম্মদ আলী বললেন, জন্মলগ্ন থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে আছি। দুঃসময়ে দলের জন্য নির্যাতন—নিপীড়নের শিকার হয়েছি এবং জেল কেটেছি তবুও দলের হাল ছাড়িনি।

ইউনিয়ন পর্যায়ে আহবায়ক কমিটি গঠনে বিতর্কিত ও সুবিধাবাদীদের বাদ দিয়ে ত্যাগী ও ক্লিন ইমেজের নেতৃত্বকে মূল্যায়ন করতে হবে। আমি দলের দুর্দিন—দুঃসময়ে মাঠে ছিলাম, এখনও আছি।

যুগ্ম আহবায়ক পদে মনোনয়ন ফরম সংগ্রহকারী তরুণ বিএনপি নেতা জি এম মমতাজুর রহমান কাজল বলেন, ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন করার লক্ষে বিতর্কিতের বাদ দিয়ে তৃণমূল কর্মীবান্ধব ও ত্যাগী এবং ক্লিন ইমেজের নেতৃত্বকে মূল্যায়ন কার প্রোয়জন। তিনি আরও বলেন, বিতর্কিত ও সুবিধাবাদীদের দিয়ে আহবায়ক কমিটি গঠন করা হলে দলের ভাবমূর্তি নষ্ট হব। এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিবে।

উপজেলা বিএনপির আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলীর বলেন, বিএনপি নির্বাচনমূখী দল।সাধারণ ভোটারদের কাছে টানতে ক্লিন ইমেজের নেতৃত্বের কোনো বিকল্প নেই।

উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল হক বলেন, ধর্মপাশা উপজেলার ৬ টি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি গঠনের ক্ষেত্রে অবশ্যই বিগত সময়ে মামলা—হামলায় নির্যাতিত, ত্যাগী ও ক্লিন ইমেজের নেতৃবৃন্দকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে বিতর্কিত নেতা যতবড় ত্যাগীই হোন না কেন তাকে নেতৃত্বে এনে দলের ভাবমূর্তি বিনষ্ট করা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক