চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়ের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ৭০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে।

​আজ শনিবার ৯ মে সকাল ৮:৩০ থেকে ৯ টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন মিরাপুর (পিড়ালপুকুর) গ্রামস্থ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালিয়ে আসামিকে হাতেনাতে আটক করে।

​গ্রেফতারকৃত আসামির নাম মোসাঃ শিউলি আক্তার মদিনা (৪২)। তিনি গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মিরাপুর (পিড়ালপুকুর) গ্রামের মৃত তাহিরের মেয়ে।

​অভিযানকালে আসামির হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ৭০০ (সাতশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।