‘তাসলিমা আক্তার মুক্তা’

 

স্বপ্নে দেখা রাজকন্যা

তাছলিমা আক্তার মুক্তা

গোলাপ হয়ে ফুটলে রে তুই

আসমানের ওই পরী ,

তোর হাসিতে ধন্য জীবন

সুখের ছড়াছড়ি ।

 

তুই যে আমার বহু বছরের

স্বপ্নে দেখা রাজকন্যা ,

আমার রাজ্যে তোর কারণে

বয়ে চলেছে সুখের বন্যা ।

তোকে ঘিরে জীবন আমার,

হাজার রঙে রাঙা।

তোর বিহীনে জীবন খাতা,

চ্ছিন্ন ভিন্ন ভাঙা।