নিজস্ব প্রতিবেদন : আলোচিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হচ্ছে শীঘ্রই। শোনা যায় এই দৌড়ে এগিয়ে আছেন ড. নাজমুস সাহাদাত। আওয়ামী লীগ এর রাজনীতিতে যুক্ত এই শিক্ষক এর বিরুদ্ধে ৫ কোটি টাকা ঘুষ দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ ভাগিয়ে নিচ্ছেন এমন অভিযোগ পাওয়া গেছে। এই কাজে জড়িত আছেন সচিবালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা। ২০২৪ সালের পটপরিবর্তন এর আগে আওয়ামী লীগ এর রাজনৈতিক ব্যানারে একাধিক প্রোগ্রাম করতে দেখা যায় এই শিক্ষককে।
৫ আগষ্ট পরবর্তী সময়ে জামায়াত পরিচয়ে এক বড় লবিং তৈরি করেন ড. নাজমুস সাহাদাত। ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এর পর বিএনপি সরকার ক্ষমতায় এসে মুখোশ পরিবর্তন করে তিনি এখন বিএনপি সাজার চেষ্টা করছেন। শোনা যায় বড় এক লবিং এর সাথে ৫ কোটি টাকা চুক্তি করে তিনি ভাগিয়ে নিচ্ছেন ভিসি পদ। শিক্ষক সমাজে ড. নাজমুস সাহাদাত এক আলোচিত নাম। তার বিরুদ্ধে রয়েছে একাধিক নেতিবাচক প্রশ্ন। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে টেন্ডার বাজি, নারী কেলেঙ্কারির, শিক্ষক নিয়োগ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি বানিজ্যের অভিযোগ রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় এর প্রোফেসর এন্ড ডিরেক্টর অব স্টুডেন্ট( DSA), অধ্যাপক থাকা কালে ড. নাজমুস সাহদাত শেখ হেলাল এর সাথে পারিবারিক সম্পর্কের জন্য নিয়মিত শেখ বাড়িতে যাতায়াত করত। পারিবারিক ভাবে তার নৈতিক অবক্ষয় জনিত কারণে পরিবার থেকে বিছিন্ন ড. নাজমুল সাহাদাত ।