মো সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের হলরুমে ওই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার অর্জুন চন্দ্র রায়। মডেল কৃষক সোলায়মান আলীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের দিনাজপুর রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের ডিলার খাদেমুল ইসলাম ও ব্র্যাকের পঞ্চগড় ফিল্ড ক্রপের টেরিটরি সেলস অফিসার (টিএসও) কৃষিবিদ শাকিল হোসেন।
কর্মশালা সঞ্চালনা করেন ব্র্যাকের ভেজিটেবল এন্ড বায়ো পেস্টিসাইডের টিএসও আহম্মেদ সুলতানুজ্জামান। কর্মশালায় বীজ এলাকার মডেল কৃষক এবং ডিলার ও রিটেইলার অংশগ্রহণ করেন।