মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সাবেক পরিকল্পণা মন্ত্রীর একান্ত সচিব হাসনাত হোসেন ও নিষিদ্ধ আওয়ামী লীগের শান্তিগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হাসনাত হোসেনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

বুধবার ১০ জুন সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নুরুল হকের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। ২০২৪ সালের ২ রা সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং সাবেক তিন সংসদ সদস্যসহ (এমপি) ৯৯ জনের বিরুদ্ধে আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়। এ মামলায় হাসনাতকে আসামি করা হয়। হাফিজ আহমদ নামের এক ব্যক্তি বাদী হয়ে সুনামগঞ্জে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আদালতে এই মামলা করেন। আদালতে হাসনাত হোসেনের ও জামিন আবেদন শুনানীর সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধীতা করেন। হাসনাতের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. শফিকুল ইসলাম।