মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর দেয়া সহায়তা সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন পরিষদের উদোগে ক্ষতিগ্রস্থ প্রান্তিক ৮৭৭ জন কৃষকের মধ্যে নগদ ৩০০০ টাকা ও ১৫ কেজি চাল বিতরণ করেন চেয়ারম্যান মো শওকত আলী।
জানা যায়, বৃহস্পতিবার ১১ জুন সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রকৃত ক্ষতিগ্রস্থ কৃষকদের বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব রাকিব আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি সদস্য শাহাবুদ্দিন, আইয়ুব আলী, সালেক মিয়া, সালেহ আহমেদ, আব্দুল মতিন সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।