কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

র‌্যাব-১১ প্রেসরিলিজে জানায়, গত ১৩ জুন রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার ২ য় মুরাদপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে কবরী আক্তার (৩২) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে ৬৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত কবরী আক্তার ২য় মুরাদপুর গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিলেন।

র‌্যাব জানায়, মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

র‍্যাব আরও জানায়,এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।