মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : এই প্রথম তেঁতুলিয়া উপজেলায় উদ্বোধন করা হলো ফ্যামিলি কার্ড। উপজেলার দেবনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ৪৭৭ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড ও গাছের চারা তুলে দিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি আইন বিচার ও সংসার বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল চাবিকাঠি —এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তৃতীয় পর্যায়ের পাইলট প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করার মাধ্যমে ৪৭৭ জন নারী ফ্যামিলি কার্ড পেয়েছেন।
বুধবার ১৭ জুন বিকেলে সারা দেশের মত তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে বড় পর্দায় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়।
এ সময় জেলা প্রশাসক পঞ্চগড়, পুলিশ সুপার পঞ্চগড় ও সমাজসেবা কর্মকর্তা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।