ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনী দায়িত্ব পালনকালে অনাকাঙ্ক্ষিত মৃত্যুবরণকারীদের পরিবারের সদস্যদের মাঝে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ২৫ জুন সকাল ১০টায় ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নির্বাচনকালীন দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণকারী সহকারী শিক্ষক মরহুম রেজাউল করিম, জুনিয়র ইন্সট্রাক্টর মরহুম রোকনুজ্জামান ও গ্রাম পুলিশ ইব্রাহিম শেখের পরিবারের সদস্যদের হাতে নির্বাচন কমিশনের আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, ময়মনসিংহ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল্যাহ আল মোতাহসিম এবং শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহিনুর ইসলাম। এছাড়াও ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।