মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেতুলিয়ায় ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ প্রতিপাদ্যে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্টের আওতায় জলবায়ু পরিবর্তন ও সচেতনতামুলক বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার দুপুর ২টায় একযোগে তেতুলিয়া সহ জেলার ৩৮০টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ওষধী গাছের চারা রোপন করা হয়। এ উপলক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচি পালন উপলক্ষে তেতুলিয়া উপজেলার শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়, সিপাহীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, মাঝিপাড়া উচ্চ বিদ্যালয়, ভজনপুর বেগম খালেদা জিয়া উচ্চ বিদ্যালয়,, গীতালগঞ্জ উচ্চ বিদ্যালয়, আজিজনগর উচ্চ বিদ্যালয়, ফকির পাড়া উচ্চ বিদ্যালয়, রণচন্ডী উচ্চ বিদ্যালয়, কালান্তিগঞ্জ ফাজিল মাদ্রাসা ও পঞ্চগড় সদর উপজেলার জমিরন নেছা দাখিল মাদরাসার হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সালবাহান বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, আবু জাফর, সহকারী প্রধান শিক্ষক মো, শাহাদাত হোসেন, সিনিয়র শিক্ষক মো, সোহরাব আলী অপরদিকে পঞ্চগড় সদর উপজেলার সভায় মাদরাসার ভারপ্রাপ্ত সুপার এ টি এম আমিরউল্ল্যার সভাপতিত্বে বক্তব্য দেন শিক্ষক এ কে এম সামসউদ্দীন চৌধুরী, আব্দুল লতিফ, রাশেদুজ্জামান রাসেল, আমীর হোসাইন, সাইফুল ইসলাম, আইয়ুব আলী, শাহ আলম প্রমূখ। পরে শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা করে মাদরাসা মাঠে ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপন করা হয়।