পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ কাজী মাহাবুব আলম বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পূর্বে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
কাজী মাহাবুব আলম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, আমার বাংলাদেশ পার্টি -এবিপার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন।
পটুয়াখালী রাজনীতিতে একজন দেশ প্রেমিক, সৎ ও নিষ্ঠাবান ব্যাক্তিকে হারালো। ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনে তিনি ছিলেন রাজপথের একজন আপোষহীন নেতা।
আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন