কুমিল্লা প্রতিনিধি : নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সড়ক-ফুটপাত হকার ও অবৈধ দখলমুক্ত রাখতে কুমিল্লা নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।

বুধবার ২৯ জুলাই সকালে নগরীর পুলিশ লাইন, ঝাউতলা সড়ক ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ফুটপাতে নির্মাণসামগ্রী রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সড়কে অ্যাম্বুলেন্স রেখে যানজট তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়।

অভিযান চলাকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।