মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এলাকাবাসীর সহযোগিতায় ছাতক ও দোয়ারাবাজার এলাকার কলাবাগান থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২১টি ড্রেজার সহ ৯ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো দক্ষিন ঢালারপাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সাদেক মিয়া,খায়েরগাও গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে হোসেন মিয়া, ইসলামপুর গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে জাহাঙ্গীর আলম, তৌফিক মিয়ার ছেলে সুমন মিয়া, জিল্লু মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন, ইন্তাজ মিয়ার ছেলে ফরিদ মিয়া,মৃত আলিম উদ্দীনের ছেলে রাজ্জাক মিয়া, তারা মিয়ার ছেলে তারেক মিয়া,টুকেরগাও গ্রামের মনির মিয়ার ছেলে সেলিম মিয়া। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ছাতক নৌ-পুলিশ ফাড়ির ইনর্চাজ মো আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান ছাতক-দোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পরিবেশ বিধ্বংসী অবৈধ ২১টি ড্রেজার সহ ৯ জনকে হাতে নাতে আটক করা হয়েছে।
এব্যাপারে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।