বরগুনা প্রতিনিধি : বরগুনায় জাতীয়”জুলাই গণঅভ্যূত্থান উপলক্ষে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পস্তবক অর্পণ।

বুধবার ৫ ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ “জুলাই গণঅভ্যূত্থান দিবস” উপলক্ষে সকাল ১০.০০ টায় বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় এবং বরগুনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মিজ তাছলিমা আক্তার মহোদয়।

এই সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো: নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সদস্য সচিব মো: হুমায়ুন হাসান শাহিনসহ বরগুনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।