্টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : অপরাধ দমন, অস্ত্র উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।

সোমবার ১০ আগস্ট কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মাজেদুর রহমান।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, টেকনাফ মডেল থানায় দায়িত্ব পালনকালে অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখায় ওসি মো. সাইফুল ইসলামকে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে কক্সবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ স্বীকৃতিতে টেকনাফ থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।