নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার বরুড়া উপজেলার কৃতি সন্তান, সমাজসেবক, দানবীর, শিক্ষানুরাগী, বিনামূল্যে অসংখ্য রোগীর সেবাদানকারী গরীবের বন্ধু বরুড়ার পেরপেটি গ্রামের সম্ভান্ত মুসলিম পরিবারের মেধাবী সন্তান ডাক্তার মোঃ ইকবাল হোসেন (১১১৮২০) অধ্যাপক (ফার্মাকোলজি) (ইনসিটু) নোয়াখালী মেডিকেল কলেজ। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগ পারসোনেল-১ শাখা বাংলাদেশ সচিবালয়, ঢাকা স্মারক নং ৫৯,০০,০০০০,১০৯,১৯,০৪৭,২৩-৪৪৮ রাষ্ট্রপতির আদেশক্রমে দুর-রে শাহওয়াজ উপ-সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চাঁদপুর মেডিকেল কলেজ, চাঁদপুর (পদেও আইডি ২১২৬৬৩) অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। খবররটি তার বন্ধু মহল, পরিচিতজনসহ নিজ এলাকায় ছড়িয়ে পড়লে সবাই আনন্দ উল্লাসে মেতে উঠে। উল্লেখ্য সরকারী প্রজ্ঞাপণে আগামী ১৬ আগষ্টের মধ্যে তাকে অধ্যক্ষ পদে দায়িত্ব গ্রহনের জন্য নির্দেশনা দেওয়া হয়। ডাঃ ইকবাল হোসেন সকলের নিকট দোয়া প্রার্থী ||