ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২১ আগষ্ট বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য ও গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব কামরুল ইসলাম, সহসভাপতি হাসান সরদার জুয়েল, সাংগঠনিক সচিব মোকলেছুর রহমান ও জয়নাল আবেদীন এবং সহকারী দপ্তর সচিব নয়ন আলী।
এ সময় ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সিনিয়র সহসভাপতি পিযুষ আচার্য ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।