রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : “ক্যাম্পেইন টু প্রোমোট ক্লাইমেট অ্যাডাপটেশন অ্যান্ড প্রোমোশনাল ক্যাম্পেইন ফর কমিউনিটি অ্যাফরেস্টেশন অ্যান্ড রিফরেস্টেশন শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সায়েকুল হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌহিদ আল জোবায়ের এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও যুব উন্নয়ন অফিসের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের অংশ হিসেবে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত থেকে বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কমিউনিটি ভিত্তিক বনায়ন ও পুনঃবনায়নের গুরুত্ব তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় কমিউনিটির এলএফও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চার ধরনের গাছের চারা বিতরন করা হয়। আম, জাম, কাঠাল ও নীম। একটি প্রতিষ্ঠানে প্রত্যেক আইটেম ৭টি করে মোট ২৮টি চারা প্রদান করা হয়। ১০টি প্রতিষ্ঠানে সর্বোমোট ২৮০ চারা বিতরন করা হয়। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো, পৃষ্টির চাহিদা পূরন ও কমিউনিটি ভিত্তিক বনায়নের অংশ হিসেবে উক্ত গাছের চারা বিতরন করা হয়।