মোঃ জহিরুল ইসলাম : সাভার-আশুলিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট বুধবার সাভারের আশুলিয়ার দুর্গাপুর-আড়াগাঁওয়ের পীর সাহেব বাড়ি পাক পাঞ্জাতন শাহী জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি নেয়ামত উল্লাহ আল কাদেরী। দোয়া পরিচালনা করেন হযরত শাহ্ সূফি সৈয়দ যোবায়ের হোসাইন (কুঃ সিঃ আঃ)।

মাহফিলে নবীজি (সা.)-এর আদর্শ ও জীবনাদর্শের ওপর আলোচনা করা হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিদের নবীজির প্রেমে উজ্জীবিত হয়ে তাঁর দেখানো পথে চলার আহ্বান জানানো হয়।