মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ন আহ্বান, জেলা পরিষদের প্রশাসক ও পাঁচ বারের সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব মো, তৌহিদুল ইসলাম এর জানাজা নামাজে লাখো মানুষের উপস্থিতি ঘটেছে। বার্ধক্যজনিত কারণে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসা দিন থাকা অবস্থায় তিনি গতকাল সকালে ইন্তেকাল করেন।ঢাকা থেকে মরহুমের মৃতদেহ আজ ৩১ আগস্ট ২০২৬ সকালে পঞ্চগড়ে পৌঁছলে মরহুমের নামাজে জানাজা বিকেল ৫ঃ৩০ মিনিটে পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন পঞ্চগড় -১ -আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। জানাজার নামাজের উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে মরহুমের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব পঞ্চগড় -২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও জেলা বিএনপির আহবায়ক, জাহিদুল ইসলাম কাচ্চু ,যুগ্ন আহবায়ক এম এ মজিদ, যুগ্ন আহবায়ক এডভোকেট নাজমুল ইসলাম কাজল, তেতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সহ আটোয়ারি বোদা, দেবিগঞ্জ, উপজেলার নেতারা বক্তব্য রাখেন।