মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি এ রহমান মুকুল, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, শফিকুল আলম, সামসউদ্দীন চৌধুরী কালাম, সাজ্জাদুর রহমান সাজ্জাদ প্রমূখ। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে ছিলেন তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ সোহরাব আলী, পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন, সাবেক সভাপতি শফিকুল আলম এছাড়াও জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার। সভায় গণমাধ্যম কর্মীরা পঞ্চগড়ের উন্নয়নে বিভিন্ন মতামত তুলে ধরেন। জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, সবার সহযোগিতায় নতুন পঞ্চগড় বিনির্মাণে তিনি কাজ করে যাবেন।