শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

আটোয়ারীতে পিস্তল, দুই রাউন্ড গুলি ও ফেন্সিডিল জব্দ

Reporter Name / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি : আটোয়ারী উপজেলার সোনাপাতিলা সীমান্ত এলাকা থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ছয় বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।

সোমবার ২৭ অক্টোবর বিকেলে জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা এনএসআই ও পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সোনাপাতিলা বিজিবি ক্যাম্পের সদস্যদের নিয়ে এই অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পঞ্চগড়ের পরিদর্শক এ এস এম মঈন উদ্দিন কবির জানান, উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিব আলী-এর নেতৃত্বে এনএসআই ও বিজিবি সদস্যদের সহযোগিতায় সোনাপাতিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়িতে এই যৌথ অভিযান চালানো হয়।

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা এনএসআই ও সোনাপাতিলা বিজিবি ক্যাম্পের সদস্যদের নিয়ে সোনাপাতিলা সীমান্ত এলাকার পশ্চিমপাড়া গ্রামের কুদ্দুসের বাড়িতে একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে বাড়ির পূর্ব পাশের একটি খড়ির ঘরে মাটির নিচে পুতে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ছয় বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। একই সঙ্গে জব্দ করা হয়েছে দুটি বাটন ফোন। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের পরিদর্শক এএসএম মঈনউদ্দীন কবির বলেন, অস্ত্র ও মাদক জব্দ করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে আটোয়ারী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক