শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

আবারও পঞ্চগড়ের সীমান্ত নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ

Reporter Name / ১৫১ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি : আবারও পঞ্চগড়ের সীমান্ত থেকে আহত একটি নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ।

রবিবার (১১ মে) দুপুরের পর পঞ্চগড় সদরের গড়িনাবাড়ীর সীমান্তবর্তী সরকারপাড়া থেকে নীলগাইটি উদ্ধার করে।

এর আগে একটি ভুট্টাক্ষেতে নীলগাইটি দেখতে পেয়ে আটকে রাখে স্থানীয়রা।

বন বিভাগ ও স্থানীয়রা জানায়, সরকারপাড়ার একটি ভুট্টাক্ষেতে নীলগাই দেখার পর বন বিভাগে খবর দেয়া হয়।

পরে বন বিভাগের কর্মীরা নীলগাইটি উদ্ধার করে। এ সময় নীলগাইটির পা এবং শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়।

সরকারপাড়ার জয়নুল হক ও কাচ্চু মিয়া জানান, আমার ভুট্টাক্ষেতে নীলগাইটি লুকিয়ে ছিল। আহত হওয়ায় কারণে বাইরে বের হতে পারছিল না।

পরে সবাই মিলে প্রাণীটিকে ধরে মাথায় পানি দিই। প্রাণীটার শরীরে কাটা দাগ আর ক্ষত ছিল।

পঞ্চগড়ের বনবিভাগের কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, খবর পেয়ে আমরা নীলগাইটি উদ্ধার করি। সীমান্তের কাঁটাতারের বেড়ার ফাঁক গলিয়ে ভারত থেকে আসার সময় শরীরে আঘাতপ্রাপ্ত হয় নীলগাইটি।

প্রাণিসম্পদ বিভাগের সহায়তায় নীলগাইটি সুস্থ করার চেষ্টা চলছে। পুরোপুরি সুস্থ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক