শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

কাইলানি হাওর পাড়ের কৃষদের ১০০ লিটার ডিজেল দিলেন কামাল

Reporter Name / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

ষ্টাফ রিপোর্টার : মধ্যনগরের চামরদানী ইউনিয়নের কাইলানী হাওরে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় কৃষকের একমাত্র বোরো ফসল বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। জমির জলাবদ্ধতা নিরসনে কৃষকদের স্বেচ্ছাশ্রমে চলছে পানি নিষ্কাশনের কাজ। কৃষকের এই সেচ কার্যক্রম দেখতে যান মধ্যনগর মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল বারেক খন্দকারের ছেলে চামরদানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃকামাল খন্দকার।

আজ ২ রা এপ্রিল বৃহস্পতিবার দুপুর ৩ টায় কৃষকের সেচ কার্যক্রম দেখতে যান চামরদানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল খন্দকার। এ সময় তিনি বলেন, আমি আপনাদের দুঃখ বুঝি আমি কৃষকের সন্তান । আপনারা নিজেদের উদ্যোগে সেচ কার্যক্রম শুরু করেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি এই সেচ কার্যক্রম চালু রাখতে সবসময় আপনাদের পাশে থাকবো। আজকে আমি আপনাদেরকে ১০০লিটার ডিজেল দিয়েগেলাম, আপনারা আপনাদেরই কার্যক্রম চালু রাখুন পরবর্তীতে লাগলে আমি আপনাদেরকে আমার সামর্থ অনুযায়ী সহযোগিতা করে পাশে থাকার চেষ্টা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক