শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‌্যালি 

Reporter Name / ২৫৯ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আয়োজিত এ র‌্যালিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার। তিনি বলেন, “স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র পুনরুদ্ধারে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সি বলেন, “স্বেচ্ছাসেবক দলই বিএনপির প্রাণশক্তি। আজকের দিনে আমাদের শপথ—গণতন্ত্র ফিরিয়ে আনা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা।”

 

বিশেষ অতিথি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুল আলম শাওন বলেন, “এই র‌্যালি প্রমাণ করেছে জনগণ এখনও বিএনপির সঙ্গে রয়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন আনন্দ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ অহিদুজ্জামান মোল্লা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস. এম. ইমরান হাসান, যুগ্ম আহ্বায়ক মাজারুল হক (মাছুম) পাঠান, মামুন সরকার, মোঃ আল-আমিন চৌধুরী, মোঃ জহিরুল ইসলাম হৃদয়, মঈন উদ্দিন খান মনি, মাসুদ ভূঁইয়া, ইব্রাহিম খলিল, এস. এম. আবু তালেব, মোঃ মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক