কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্যের জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মনোয়ার সরকারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৩ শে নভেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত হোমনা উপজেলার কাশিপুর এলাকায় দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
তিনি ক্যাম্পে আগত জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আশা প্রকাশ করেন যে, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে।
এ সময় উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্যের জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মনোয়ার সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ডা. মো: এমতাজ হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম-মহাসচিব আবদুল্লাহিল মাসুদ।
এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ৭নং ভাষানিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: মনির হোসেন, শ্রীমদ্দি বিএনপি নেতা মো: শরিয়ত উল্লাহ সহ আরও অনেকে।