শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার

Reporter Name / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে আজ ৩ মার্চ এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয় এই মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ এতে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার আমীর এডভোকেট মোঃ শাহজাহান, উত্তর জেলা আমীর অধ্যাপক মো: আবদুল মতিন, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ মুসলেহ উদ্দিন ও সেক্রেটারি মাওলানা মোঃ মাহবুবুর রহমান ও সহকারী সেক্রেটারি কাউন্সিলর মোশাররফ হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামান সোহেল। সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব সহিদ উল্লাহ মিয়াজী, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক ও সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল।

উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সহ সাধারণ সম্পাদক বাহার রায়হান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম, গাজীউল হক সোহাগ, গোলাম কিবরিয়া, খায়রুল আহসান মানিক, সেলিম রেজা মুন্সি, শাহ শফি,আনোয়ার হোসেন সহ অনেকে। জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট সালেহ উদ্দিন খন্দকার, এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, কাজী নজির আহমেদ, মোহাম্মদ হোসাইন প্রমুখ।

জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ বলেন, সারে বিশ্বে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এর থেকে উত্তোরণের জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় নির্বাচনের পর জাতীর প্রত্যাশার বিরুদ্ধে সরকার কোন পদক্ষেপ নিলে জনগণকে সাথে নিয়ে প্রয়োজনে জামায়াত রাজপথে নামবে বলেও তিনি হুশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক