শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

কুমিল্লায় গাড়ির চাপায় দুই বছরের শিশুর মৃত্যু

Reporter Name / ৭৫ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র সরকারি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ফাইজা আক্তার নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার ৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে হোমনা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফাইজা বরিশালের উজিরপুর উপজেলার পুটিয়া এলাকার ফাইজুল হকের মেয়ে। তার বাবা ফাইজুল হক একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। সেই চাকরির সুবাদে তারা সপরিবারে হোমনায় বসবাস করেন।
হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে ফাইজা তার মায়ের সঙ্গে উপজেলা চত্বরে আসে। এ সময় দ্রুতগতিতে প্রবেশ করা সহকারী কমিশনার (ভূমি)’র সরকারি গাড়িটি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফাইজার।

তবে গাড়িতে ছিলেন না দাবি করে হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের বলেন, গাড়িতে আমি ছিলাম না। গাড়ির চালক তাওবুর রহমান গাড়িটি চালাচ্ছিলেন। আমরা শিশুর পরিবারের পাশে আছি। শিশুটির পরিবার যেভাবে চাইবে, সেভাবে আইনিসহ সকল সহযোগিতা করা হবে।

এদিকে ঘটনার পর গাড়িটির চালক তাওবুর রহমান মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান।

ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক