শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

কুমিল্লায় বিএনপির দুই গ্রুপে উত্তেজনার মাঝে পৃথক স্সথানে সমাবেশ

Reporter Name / ৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লায় বিএনপির দুই গ্রæপ পাশাপাশি স্থানে বৃহস্পতিবার বিকেলে সমাবেশ করেছে। সকাল থেকে সংঘাত-সংঘর্ষের আশঙ্কায় নগরীতে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রাখা হয়। কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন, সেনানিবাস এলাকা, সদর দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর এলাকায় নির্বাচনি জনসভা করেন। অপরদিকে এ আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আমিন-উর রশিদ ইয়াছিন কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠান করেন।

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-৬ আসনে দলের মনোনীত প্রার্থী সাবেক এমপি মনিরুল হক চৌধুরী নির্বাচনি জনসভা করতে বৃহস্পতিবারের জন্য টাউন হল মাঠ বরাদ্দ নেন। একই দিন একই মাঠে আমিন-উর রশিদ ইয়াছিন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্থতা কামনায় মাঠখানা বরাদ্দ চান। ওই মাঠে পাশাপাশি স্থানে বুধবার থেকে দুই পক্ষই মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শুরু করে। এ নিয়ে বিএনপির  স্থানীয় রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এমন  পরিস্থিতিতে আইনশৃঙ্খলা  পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা থাকায় প্রশাসন কোনো পক্ষকেই টাউন হল মাঠে কর্মসূচি পালনের অনুমতি দেয়নি।

বুধবার রাতে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর স্বাক্ষরে টাউন হল মাঠ কাউকে বরাদ্দ না দিয়ে বিকল্পস্থানে অনুষ্ঠান করতে উভয় পক্ষকে পৃথক চিঠি দেয়া হয়। এ অবস্থায় বৃহস্পতিবার বিকেলে কান্দিরপাড় পূবালী চত্বরে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী নির্বাচনি জনসভা করেন। জনসভায় অসংখ্য জনতার অংশগ্রহণে নগরের কার্যত অচল হয়ে পড়ে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক-উর রহমান মাহমুদ ওয়াসিম, বিএনপি নেতা সৈয়দ মো. জাহাঙ্গীর, আমিরুজ্জামান আমির, জেলা কৃষক দলের আহ্বায়ক মোস্তফা জামান প্রমুখ।

অপরদিকে, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর রশিদ ইয়াছিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক সফিউল আলম উত্তমরায়হান, জেলা যুবদলের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক