শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান : ৩ প্রতিষ্ঠানের ৬ হাজার টাকা জরিমানা

Reporter Name / ২৫৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলার রাজগঞ্জ বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকি ও ভোক্তা অধিকার রক্ষায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। আজ সকাল ১১টায় পরিচালিত এই অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা শাক-সবজি, মুদিসামগ্রী ও ফার্মেসি পরিদর্শন করেন। তাতে দেখা যায়, কিছু কাঁচামাল বিক্রেতা পাকা ভাউচার সংরক্ষণ করছেন না এবং মূল্য তালিকা প্রদর্শন থেকে বিরত রয়েছেন। এছাড়া, একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানকে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।

এ বিষয়ে ভোক্তা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহযোগিতায় বাজার মনিটরিং করা হয়েছে এবং অনিয়মের জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। তিনি আরও বলেন, “সকল বিক্রেতাকে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শন ও পাকা ভাউচার সংরক্ষণ করতে হবে। অন্যথায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।”

ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক