শিরোনাম :
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় জনতা পার্টি বাংলাদেশ

Reporter Name / ৮৬ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

ইনসাফ ডেস্ক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জনতা পার্টি বাংলাদেশ। দলের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন এবং মহাসচিব শওকত মাহমুদ এক যৌথ বিবৃতিতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেছেন।

বিবৃতিতে নেতারা বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা নন, তিনি এ দেশের গণতান্ত্রিক আন্দোলন, জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার এক বলিষ্ঠ কণ্ঠস্বর। দীর্ঘ রাজনৈতিক জীবন সংগ্রামের মধ্য দিয়ে তিনি বারবার দেশবাসীর আশা–আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন। তার বর্তমান শারীরিক অসুস্থতার খবর আমাদেরকে অত্যন্ত ব্যথিত ও মর্মাহত করেছে। আমরা তার দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করছি।”

নেতারা আরও বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রশ্নে তিনি সবসময়ই একটি অবিচল নাম। আজ তিনি নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন।

আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আন্তরিকভাবে দোয়া করি— তিনি যেন বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন, তার কষ্ট লাঘব করেন এবং তাকে স্বাভাবিক জীবনযাপন ও গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার তৌফিক দান করেন।

দেশবাসীর কাছে আমাদের উদাত্ত আহ্বান- আপনারা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করুন। একজন জাতীয় নেত্রীর সুস্থতা গোটা জাতির জন্যই গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক