শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

খুলনা মহানগরীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যা বললো কেএমপি

Reporter Name / ১৯৭ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

মোঃ মাসুম সরদার : আজ ৮ জুলাই  বেলা ১১ টা ৩০ মিনিটে কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে খুলনা মহানগরীর সাম্প্রতিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সংক্রান্তে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার খুলনা মেট্রোপলিটন পুলিশে যোগদানের পর হতে তাঁর কর্মকালীন সময়ে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ এবং সফলতা সাংবাদিকদের জানান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, গত জুলাই-আগষ্ট গণঅভ্যূত্থানের পর প্রায় ভেঙ্গে পড়া পুলিশিং ব্যবস্থাকে স্থিতিশীল ও কার্যকর করার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ নানামূখী পদক্ষেপ গ্রহণ করে। পাশাপাশি খুলনাকে একটি নিরাপদ শহরে পরিণত করার লক্ষ্যে বেশকিছু সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। যার ফলে পুলিশের অভিযানে নগরীর তালিকাভূক্ত শীর্ষ ও কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার হয়েছে এবং তাদের নিকট হতে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মাদকের বড় চালানসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। হত্যা মামলার রহ্স্য উদঘাটনসহ চুরি, ডাকাতি এবং ছিনতাই রোধকল্পে থানা এলাকায় চেকপোস্ট ও মোবাইল টহল জোরদার করা হয়েছে।

ফৌজদারি অপরাধ সংঘটন ও অনাকাঙ্খিত পরিস্থিতি প্রতিহত করতে জনগণকে নিয়ে পুলিশ-জনগণ পার্টনার শিপ সভা আয়োজন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে এবং উঠতি বয়সী তরুণদের পড়ার টেবিলে ফেরাতে আড্ডাস্থল গুলোতে সন্ধ্যায় বা রাতে উধ্বর্তন পুলিশ কর্মকর্তাদের সচেতনতামূলক ক্যাম্পেইন করার পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, নগরবাসীকে একটি নিরাপদ শহর উপহার দিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। চলমান বিভিন্ন কার্যক্রমের বাইরে কেএমপি আরও কিছু পদক্ষেপ (ভবিষ্যত পরিকল্পনা- (Future Plan) গ্রহণ করতে যাচ্ছে। পুলিশ কমিশনার বলেন, কেএমপি আশা করে নগরবাসীর সহযোগিতা পেলে সকলের সমন্বিত প্রয়াসের মাধ্যমে চ্যালেঞ্জসমূহ জয় করে খুলনা মহানগরকে একটি নিরাপদ শহরে পরিণত করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক