সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

চট্টগ্রামে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল, পদদলিত হয়ে ২ জনের মৃত্যু 

Reporter Name / ১১৫ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি : পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স) উপলক্ষে চট্টগ্রামে জশনে জুলুসের র‌্যালিতে গিয়ে অসুস্থ ও পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

মারা যাওয়া দুজন হলেন- পটিয়ার বাসিন্দা আইয়ুব আলী (৬০) ও নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)।

শনিবার ৬ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, প্রচণ্ড গরমের কারণে আইয়ুব আলী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফুল ইসলাম নামের আরেক কিশোর আহত হওয়ার পর হাসপাতালে আনা হলে প্রথমে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।  অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়। লাশ মর্গে রাখা হয়েছে।

এছাড়া ভিড়ের মধ্যে চাপা পড়ে এবং নালার ওপর বসানো কাঠের সেতু ভেঙ্গে আহত হয়েছেন আরও ৭-৮ জন। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে আইসিইউতে রাখা হয়েছে।

হতাহতদের হাসপাতালে নিয়ে যান আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিক্যাল টিমের সদস্যরা। তারা জানান, ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন পদদলিত হন। আহত ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

এর আগে সকাল থেকে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস শুরু হয়। গ্রাম ও নগর থেকে যোগ দেন লাখো ভক্ত। সবাই নবীর উপর দরুদ ও শ্লোগান দিতে দিতে নগরীর বহদ্দারহাট থেকে জিইসি হয়ে মুরাদপুর সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জমায়েত হন। জুলুসে নেতৃত্ব দেন পাকিস্তান থেকে আগত পীর সাহেব আল্লাম ছাবের শাহ (রহ)। সাথে ছিলেন আল্লামা কাশেম শাহ (রহ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক