শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

Reporter Name / ১৭৫ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : ২০২৫-২০২৬ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ ফেব্রুয়ারি রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপরাজারামপুরে সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে শীতকালীন পেঁয়াজ, রসুন, আদা, বিনা হলুদ ও বারি পেঁয়াজ-১ জাতের উৎপাদন ও সম্প্রসারণ বিষয়ে কৃষকদের মাঝে হাতে-কলমে ধারণা দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চলের কৃষি দপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোঃ আজিজুর রহমান। তিনি বলেন, “মসলার উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।”শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুনাইন বিন জামান। এছাড়া কারিগরি আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও অংশগ্রহণকারী কৃষক নাসিরুল ইসলাম। মাঠ দিবস ও আলোচনা সভায় প্রায় ১৫০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। তারা উন্নত জাতের মসলার চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন এবং ভবিষ্যতে এসব প্রযুক্তি ব্যবহারে আগ্রহ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক