শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

Reporter Name / ৫৩৪ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় যুবলীগ নেতা শরীফুল ইসলাম মোল্লা (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (০২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল ত্রি-মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শরীফুল ইসলাম মোল্লা (৪০) আশুলিয়ার জামগড়া এলাকার হাজী মো. ওয়াহেদ মোল্লার ছেলে। তিনি আশুলিয়া থানা যুবলীগ নেতা বলে জানা যায়।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার বাইপাইল ত্রি-মোড় এলাকার ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গত বছর ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, গ্রেপ্তার যুবলীগ নেতাকে রবিবার সকালে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক