শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ আয়োজনে পেশাগত দক্ষতা বৃদ্ধির কর্মশালা” 

Reporter Name / ৪৭৯ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

ইনসাফ ডেস্ক : জাতীয় সাংবাদিক সংস্থা’র কক্সবাজার জেলা কমিটির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) কক্সবাজার শহরের অভিজাত হোটেল বীচওয়ে-এর হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত অর্ধশতাধিক সাংবাদিক প্রাণবন্ত অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কক্সবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক আকাশ।

সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি, বিশিষ্ট সাংবাদিক নুরুল আমিন হেলালী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

কর্মশালার প্রধান আলোচক ছিলেন সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা মোঃ শাহজাহান মোল্লা, সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, নীতিনির্ধারক সদস্য মোঃ আলমগীর গনি, সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, মোঃ আতিকুর রহমান আজাদ, মোঃ হাসান সরদার জুয়েল, এবং সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহম্মদ আলতাফ হোসেন-এর সুযোগ্য পুত্র ও দৈনিক সমতল পত্রিকার সম্পাদক মুহাম্মদ মনজুর হোসেন, অর্থ সচিব মোঃ আবেদ আলী।

স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা কমিটির সহ-সভাপতি আয়াজ রবি।

মতামত ব্যক্ত করেন সহ-সভাপতি খুরশেদ আলম, জেলার অর্থ সম্পাদক নাসিমা আক্তার, চকরিয়া কমিটির সভাপতি জামাল হোসেন, টেকনাফ কমিটির সভাপতি নুরুল হোসাইন, মহেশখালী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হ্যাপী করিম প্রমুখ।

সারা দিন ব্যাপী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে সাংবাদিকদের অংশগ্রহণ ও বিভিন্ন বিষয়ের ওপর গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক